***জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে career advance scheme –এর জটিলতা কাটাতে Ch Eng –কে চিঠি/ শূন্যপদ পূরণে PSC – চিঠি---- Programmes and Movements দেখুন.........। MED-র ও option এর আদেশনামা প্রকাশিত Professional Documents দেখুন.........। ***PWD CIVIL 2013 order প্রকাশিত । Govt Order দেখুন। GOVT ORDER দেখুন ।। *** অভিসন্ধিমূলক বদলি করে জনগনের উন্নয়নের কাজ ব্যাহত করার চক্রান্ত বন্ধ করো । সদস্যদের Log in করতে সমস্যা হলে দ্রুত জেলা/অঞ্চল সম্পাদকের মাধ্যমে কেন্দ্রে যোগাযোগ করুন ।

ব্রিটিশের অধীন ভারতবর্ষে ১৯২৬ সালের এপ্রিল মাসে "ইস্টার স্যাটারডে" তে পূর্ত ও সেচ দপ্তরের ওভারসীয়ার-এসটিমেটার দের নিয়ে বেঙ্গল সাব-অর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস এ্যাসোসিয়েশন নামে সমিতি জন্মগ্রহণ করে। জন্মের সময় থেকেই ব্রিটিশ প্রশাসনের দমন-পীড়ন অত্যাচার বঞ্চনার বিরুদ্ধে এবং ওভারসীয়ার-এসটিমেটার দের বেতন স্কেলের বৃদ্ধি ও অন্যান্য জ্বলন্ত দাবী দাওয়া অর্জনের লক্ষ্যে সংগঠিত হয়ে, পথ চলা শুরু হয় সমিতির।

স্বাধীনোত্তর ভারতবর্ষেও প্রশাসনিক অবমাননা এবং বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করা, বেতন স্কেলের উন্নয়নসহ প্রশাসনে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করা, পদের নাম পরিবর্তন, উচ্চতর পদে পদোন্নতির অধিকার অর্জন সহ অন্যান্য ন্যায্য দাবী দাওয়া অর্জন সমিতির ইতিহাসে স্মরণীয় অধ্যায় রচনা করেছে। অন্যদিকে জনগণের পাশে থেকে তাদের সমস্যা ও দাবী নিজেদের দাবীসনদের অন্তর্ভুক্ত করে সাধ্যমত জনগণের আন্দোলনের সাথী হওয়া, জনগণের স্বার্থে উন্নয়নমূলক কাজকর্মে আত্মনিয়োগ করার ওপর অগ্রাধিকার ক্ষুণ্ণ হতে দেয়নি কখনো। পাশাপাশি রক্তদান, খরা-বন্যায় নিজেদের জীবন বিপন্ন করে আক্রান্ত মানুষ কে উদ্ধার, রক্ষা করা, কম খরচে বাঁশের টিউবওয়েল স্থাপন, গ্রামে-গঞ্জে কম খরচে একাধিক উদ্দেশ্যসাধক "ফ্লাড শেল্টার" এর নক্সা সহ অন্যান্য কারিগরী সুপারিশ প্রদান, প্রতিবছর এ রাজ্যের বন্যাপ্রবণ অঞ্চলকে দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য নির্দিষ্ট কারিগরী ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রদান, রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ একটা ক্ষুদ্র অংশের অভাবী ছাত্রছাত্রীদের পরবর্তী উচ্চ শিক্ষার আংশিক আর্থিক দায়িত্ব গ্রহণ করা ইত্যাদি সামাজিক কর্মকাণ্ডেও উজ্জ্বলতার নজিরের অধিকারী এই সমিতি।

অপরদিকে সদস্য পরিবারের কাছেও চিকিৎসার প্রয়োজনে, রক্তের যোগানের প্রয়োজনে যে কোন বিপদে আপদে, ছেলেমেয়েদের লেখাপড়ায় উৎসাহিত করার জন্য সম্বর্ধনা সহ বিভিন্ন ধরণের কর্মকাণ্ডও এখন সমিতির সমগ্র কাজকর্মের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।  এভাবেই এই সমিতি শতবর্ষের চলার পথে এক মহান পরিবারে পরিনত  হয়েছে।

স্বভাবতই আজকে রাজ্যের সমস্ত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার  এবং তাঁদের পরিবারের কাছে এক বিশ্বস্ত নির্ভরতার নাম পশ্চিমবঙ্গ সাব-অর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস এ্যাসোসিয়েশন। 

Organization - Past & Present

Past and Present of Association. Click here to read and download Relevant documents.

Demands of Association

Demands of Association. Click here to read and download Relevent documents.